1. mizanurrahmanmim004@gmail.com : admin :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পারিবারের মাঝে টিন বিতরণ - banglarjoy71
March 10, 2026, 2:38 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পারিবারের মাঝে টিন বিতরণ

  • Update Time : Tuesday, April 11, 2023
  • 514 Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া গ্রামে আগুনে পুড়েছিল ভিক্ষুক মোসা. বেবী বেগমের বাড়িঘর। ওই বাড়িতে তিনটি টিনশেডের বসতঘর, একটি রান্নাঘর ও একটি খড়ি রাখার ঘর ছিল। শনিবার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা জানায়, মহদিপুর সাতভাইয়াপাড়া গ্রামের সাজেমান মণ্ডলের মেয়ে বেবীর (৬০) টিনশেডের বাড়িতে দুপুর সোয়া ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা চাল, গমসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, বেবী বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে সংসার চালিয়ে আসছিলেন। আগুনে তার সব শেষ হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে যায় বেবী বেগম। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ১ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাকে ঢেউ টিন দিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই। এমনকি তার ঘরে টিন তুলে দেয়ার কাজও করবে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। সোমবার (১০ এপ্রিল) বেবী বেগমের মতো মোট ৫টি পারিবারের মাঝে দুই বান করে টিন বিতরণ করা হয়।

বেবী বেগম জানান, ভিক্ষা করে খাই। আগুনে বাসায় যা ছিল, তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছিল। খোলা আকাশের নিচে ছিলাম। টিন পেয়ে খুবই ভালো উপকার হলো। একটু মাথা গোঁজার থায় হবে।

এদিকে, গত ০৫ এপ্রিল বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামে অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে যাওয়া চারটি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর প্রতিষ্ঠাতা সভাপতি জারা জাবিন মাহবুবের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ১০ বান টিন বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই- এর স্বেচ্ছাসেবকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব টিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জিলহাজ বিশ্বাস, সদস্য ও স্বেচ্ছাসেবক মো. নিশান, মো. তাজ, মনময় ও শহীদুলসহ অন্যান্যরা। এবিষয়ে হেল্প চাঁপাই-এর সাধারণ সম্পাদক জিলহাজ বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডে ছয়টি বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও টিন পুরোপুরি ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে বসবাস করছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এমন খবর পেয়ে হেল্প চাঁপাই-এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব এসব পরিবারের মাঝে টিন বিতরণের উদ্যোগ নেন।

তিনি আরও বলেন, জারা জাবিন মাহবুব আপুর উদ্যোগে হেল্প চাঁপাই-এর পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রায় ৩০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST