1. mizanurrahmanmim004@gmail.com : admin :
কানসাটে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ ডিএনসির হাতে গ্রেপ্তার-২ - banglarjoy71
December 6, 2025, 11:55 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

কানসাটে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ ডিএনসির হাতে গ্রেপ্তার-২

  • Update Time : Tuesday, March 21, 2023
  • 550 Time View

কানসাটে বিপুল পরিমাণ গাঁজা ও ট্রাকসহ ডিএনসির হাতে গ্রেপ্তার-২

স্টাফ রির্পোটার
সৌরাব আলি সাংবাদিক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সার্কেলের একটি অপারেশন দল।
সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কানসাট ইউনিয়নের কানসাট ও গোমস্তাপুর অভিমুখী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়।

জানা যায়, একটি ট্রাকের ব্যাক ডালার বডির ভিতরের মধ্যে বিশেষ কায়দায় গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় পরস্পরের যোগসাজশে বাহির থেকে কৌশল অবলম্বন করে গাঁজার চালানটি পাচার করার চেষ্টা করছিল ।

আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বাগদুর্গাপুর এলাকার মর্তুজা আলমের ছেলে সেলিম রেজা (৪০), শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার তোফাজ্জল হকের ছেলে ওয়াহিদ হোসেন (২১) ও পলাতক আসামী বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর সাতরশিয়া রসুনচক এলাকার নাজমুল হকের ছেলে রুবেল ইসলাম (৩৪)।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন’এর দিকনির্দেশনায় “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST