1. mizanurrahmanmim004@gmail.com : admin :
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৪৬তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন - banglarjoy71
March 5, 2026, 1:46 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৪৬তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • Update Time : Thursday, May 1, 2025
  • 118 Time View

 

মোঃসামিরুল ইসলামঃচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৪৬তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ।

এই মহতী উদ্যোগে মাদ্রাসার ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রুমন মাহমুদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাসেল আহমেদ এবং গোমস্তাপুর শাখার অর্থ সম্পাদক আশাদুজ্জামান প্রাণ।

প্রতিষ্ঠাতা ইঞ্জি. রুমন মাহমুদ বলেন, “চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন শূন্য থেকে শুরু করে আজকে যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের সকল এডমিন, মডারেটর, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম, অর্থ ও মেধার মাধ্যমে। ইনশাআল্লাহ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমাদের এই ৪৬তম ক্যাম্পেইনটি শ্রমজীবী ভাই-বোনদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও দোয়া অবিরাম।”

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST