1. mizanurrahmanmim004@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র সবচেয়ে বড় অস্ত্র চালান উদ্ধার। - banglarjoy71
February 13, 2026, 7:48 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র সবচেয়ে বড় অস্ত্র চালান উদ্ধার।

  • Update Time : Thursday, December 21, 2023
  • 364 Time View

 

স্টাফ রিপোর্টার
সোহরাব আহমেদ।
চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান।
এ-সময় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস।
সংবাদ সম্মেলনে জানায় গত বুধবার ২০ ডিসেম্বর
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্তের উনিশবিঘী’র একটি আমবাগানে।

চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তারা ১টি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর অভিযানে অত্র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে সোনামসজিদ কয়লা বাড়ী বিজিবি’র ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশীকালে একজন মহিলা যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ৬রাউন্ড গুলি পাওয়া যায়। উক্ত মহিলা যাত্রী শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবির এর মেয়ে রুমি বেগম (৩০) কে আটক করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানায়।
প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১১ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামি সহ দেশি-বিদেশি ২০টি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি এবং ৩২ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST