1. mizanurrahmanmim004@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ - banglarjoy71
January 9, 2026, 10:30 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

  • Update Time : Friday, June 9, 2023
  • 454 Time View

 

মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে চতুর্থবারের মতো চালু হয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। বৃহস্পতিবার (০৮ জুন) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এই ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, ‌‘ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে আজ সন্ধ্যা ৬টায়। রাজশাহী, লোকমানপুর, আবদুলপুর, আড়ানি, জামতৈল, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, টঙ্গী, জয়দেবপুর, বিমানবন্দর, তেজগাঁও ছাড়াও আরও কিছু স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। তবে কোনও নির্দিষ্ট স্টেশনে বেশি পরিমাণ আম বুকিং দিলে সেই স্টেশনেও দাঁড়াবে এই ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতিকেজি আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা। রাজশাহী থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ টাকা ১৭ পয়সা।’

রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রেলপথে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করা হয়েছে বলে জানালেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার। তিনি বলেন, ‘ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। ট্রেনটি চালু হওয়ায় কম খরচ ঢাকায় আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা।’

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, পুলিশ সুপার আব্দুর রকিব, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST