1. mizanurrahmanmim004@gmail.com : admin :
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গোমস্তাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - banglarjoy71
March 5, 2026, 2:21 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গোমস্তাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, May 29, 2025
  • 93 Time View

 

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়, ও জাতীয় পুষ্টি খাতে সরকারের গৃহিত কার্যক্রম, অর্জন চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় শিশু ও পুষ্টি বিষয়ক আলোচনা আলোচনা করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং ৫০ শয্যা বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডাঃ মাহমুদুর রহমান, ডাঃ ইছাহাক আলী আযাদ, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিক শাহীন আলম সহ চিকিৎসক, নার্স উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাসপাতাল প্রধান ডাঃ আব্দুল হামিদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন; খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপত্তা বজায় রাখতে  সচেষ্ট থাকুন; খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন; অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন; শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন; শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন; পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন; প্রতিদিন  অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST