1. mizanurrahmanmim004@gmail.com : admin :
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু - banglarjoy71
April 10, 2026, 11:36 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • Update Time : Friday, March 24, 2023
  • 578 Time View

 

মোঃ শরিফুল ইসলাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরের অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটের নিকট মোসা. খালেদা বেগম রশিদা (৩০) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ মার্চ ২০২৩) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দিনাজপুর চলাচলকারী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
নিহত নারী এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মো. আমিরুল ইসলাম টেনুর স্ত্রী। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য পণ্যের (চিড়া) একজন বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিক আল রাজী বলেন, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটের নিকট মোসা. খালেদা বেগম রশিদা নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা ঢাকা থেকে দিনাজপুর চলাচলকারী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের শরীর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি আত্মহত্যা করেছেন।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, এ বিষয়টি তিনি কিছুই জানেন না। স্টেশনের কার্যক্রম চালুর পর এক শিফট (সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত) তিনি দায়িত্ব পালন করছেন।
এবি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে প্রতি দিনের ন্যায় ভোরে কর্মক্ষেত্র যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা কোন দাবি না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুর্ঘটনার খবর পেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিচ্ছিন্ন লাশ ময়নাতদন্তের পরিস্থিতি না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST