1. mizanurrahmanmim004@gmail.com : admin :
তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত চাষিরা - banglarjoy71
January 13, 2026, 3:31 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত চাষিরা

  • Update Time : Thursday, December 21, 2023
  • 286 Time View

 

সারোয়ার হোসেন,তানোর: রাজশাহীর তানোরে দিগন্ত মাঠজুড়ে আলুর সমারোহ। চারিদিকে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। যেন দম ফেলার সময় নেই চাষিদের মাঝে। ভোর থেকে আলুর জমিতে সেচ দেয়া থেকে শুরু করে রোগবালাই দমনে স্প্রে করছেন বিভিন্ন কীটনাশক। উপজেলার বিভিন্ন আলুর মাঠ ঘুরে দেখা গেছে,আলুর সবুজ পাতায় ছেয়ে গেছে পুরো মাঠ। আবার কারো কারো জমিতে সবুজ হয়ে আলুর গাছ বের হতে শুরু হয়েছে। ফলে একপ্রকার আলু চাষিদের চোখেমুখে ফুটে উঠেছে স্বস্তির ঝিলিক। কৃষকের সাথে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আলু চাষিদের জন্য বড় সমস্যা হয়ে দাড়িয়েছিল পটাশ সার। আলু রোপণের সঠিক সময়ে পটাশ সার না পাওয়ায় অনেকটা বিলম্ব হয়েছে কৃষকের আলু রোপণ করা। অনেক কৃষক পটাশ সার না পেয়ে কমিয়েছেন আলু চাষ করা। ফলে উপজেলা জুড়ে গতবারের চাইতে তুলনামূলক অনেক কম জমিতে আলু চাষ হয়েছে। আর এই আলু চাষ কম হওয়ার একটাই কারণ হচ্ছে পটাশ সার না পাওয়া। উপজেলার তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের প্রশিদ্ধ আলু চাষি মইফুল ইসলাম বলেন, এবার শুধু পটাশ সার সংকটের জন্য বেশি আলু চাষ করতে পারিনি। অথচ গত মৌসুমে পটাশ সার সংকট না থাকায় প্রায় ১২০বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। আর এবার শুধু পটাশ সার সংকটের জন্য মাত্র ৭৫বিঘা জমিতে আলু চাষ করেছি। তাও পটাশ সার বাহিরে থেকে বেশি দাম দিয়ে কিনে এনে আলু চাষ করতে হয়েছে। তবে আশা করা যাচ্ছে,যদি আকাশের আবহাওয়া অনুকূলে থাকে তাহলে গতবারের চাইতে এবার আলুর ফলন ভালো হবে এবং দামও ভালো পাওয়া যাবে।

তানোর উপজেলার পাঁচন্দর ইউপির যশপুর গ্রামের বকুল কুমার জানান , গতবছর তিনি ২৫বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু এবার সঠিক সময়ে পটাশ সার না পাওয়ায় তিনি মাত্র ১৫বিঘা জমিতে আলু চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫৫০ হেক্টর জমি। তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন, প্রথম প্রথম পটাশ সার সংকট ছিলো কিন্তু বর্তমানে কোন সংকট নেই। আশা করা যাচ্ছে আকাশের আবহাওয়া অনুকূলে থাকলে এবার আলু চাষে লাভবান হবেন তানোরের আলু চাষিরা।

 

সারোয়ার হোসেন
২১ ডিসেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST