1. mizanurrahmanmim004@gmail.com : admin :
তানোরে বছর না যেতেই দেবে ফেটে গেছে কোটি টাকার পাকা রাস্তা - banglarjoy71
January 13, 2026, 3:52 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

তানোরে বছর না যেতেই দেবে ফেটে গেছে কোটি টাকার পাকা রাস্তা

  • Update Time : Wednesday, October 25, 2023
  • 332 Time View

 

তানোর প্রতিনিধি: বছর না যেতেই প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভাবে কার্পেটিং রাস্তা বসেও গেছে এবং ব্যাপক হারে ফেটেও গেছে। রাজশাহীর তানোর টু চৌবাড়িয়া রাস্তার ধানতৈড় মোড় ও মাদারিপুর বাজারে এমন অবস্থার সৃষ্টি হয়ে আছে। কাজ শুরুর সময় একেবারেই নিম্নমানের সামগ্রী দেয়ার কারনেই এভাবে দেবে ও ফেটেছে বলে মনে করছেন স্থানীয়রা। এতে করে দ্রুত দেবে যাওয়া রাস্তটি জরুরি ভিত্তিতে মেরামত করার দাবি তুলেছেন। নচেৎ জায়গাটিতে ভয়াবহ গর্তের সৃষ্টি হবে, ঘটবে ছোট বড় দূর্ঘটনা।
জানা গেছে, গত বছরের শেষের দিকে তানোর উপজেলা পরিষদ থেকে চৌবাড়িয়া পর্যন্ত ১০.১৪ কিলোমিটার রাস্তাটি নতুন ভাবে কার্পেটিং করা হয়। যদিও চাপড় থেকে চৌবাড়িয়া পর্যন্ত এজিং ডাবলু, বিএম ও প্রাইম বোর্ড করে কার্পেটিং করা হয়। কিন্তু উপজেলা পরিষদ থেকে চাপড় পর্যন্ত হ্যারো ট্যাক্টর দিয়ে পুরাতন রাস্তা উল্টিয়ে কয়েকদিন রাখার পরে পিচ দিয়ে কার্পেটিং করা হয়। যার কারনেই অল্প সময়ের মধ্যে রাস্তার অবস্থা বেগতিক হয়ে পড়েছে।
সুত্রে জানা যায়, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরসিআইপি)। অর্থায়নে এডিবি এন্ড গোভোর্মেন অফ বাংলাদেশ (জিওবি)। রোর্ড আইডি ১৮১৯৪২০০২। কাজের ওয়ারকাডার দেয়া হয় ২০২০ সালের ৩০ আগস্টে। ঠিকাদারের নাম দেয়া আছে মইনদ্দিন বাসী লিমিটেড, মানেজিং ডিরেক্টর মইনদ্দিন ( বাসী)। ঠিকানা দেয়া আছে ০৭ এইচএমএম রোড, ডোরটানা, যশোর ৭৪০০ যশোর।
কাজের বরাদ্দ ৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৩৪৬ টাকা।
কার্যাদেশ মইনদ্দিন পেলেও রাস্তার কাজ করেন রাজশাহী শহরের ঠিকাদার ওয়াসিম।
স্থানীয় ঠিকাদারেরা জানান, কাজটি মইনদ্দিন পেলেও অগ্রিম লাভ দিয়ে ওয়াসিম কিনে করেছেন। যে কোন কাজ কিনে করলে প্রচুর অনিয়ম করতে হয়। তাছাড়া কোন ভাবেই কাজ করতে পারবেনা। রাস্তার দু’ধারে ঘাস লাগাতে হবে। কিন্তু ওয়াসিম কোন ধরনের ঘাষ লাগায়নি। মাঝে মাঝে উর্ধ্বতন কর্মকতারা রাস্তা পরিদর্শনে এলে যে সব জায়গা ভালো আছে সেগুলো দেখিয়ে এবং ভালো মানের আপ্যায়ন করে বিদায় দিয়ে থাকেন ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষ। কার্যাদেশ ২০২০ সালে পেলেও করোনার দোহায়ে অনেক দেরিতে কাজ করেন। যখন কাজ শুরু করেন তখন কাজের মালামালের দাম অনেক বাড়তি। এমন খোড়া অজুহাতে প্রতিটি রাস্তার কাজ অনিয়ম করে করা হয়েছে।
ধানতৈড় মোড়ের ব্যবসায়ীরা জানান, পুরাতন রাস্তা উল্টিয়ে রোলার মেরে কার্পেটিং করা হয়েছে। কোন ধরনের খোয়া বালু কিছুই দেয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, ধানতৈড় মোড়ের জসিমের বালাইনাশকের দোকানের সামনে ও রাস্তার পশ্চিমে ৪/৫ হাত জায়গা দেবে গেছে এবং ব্যাপকহারে ফাটল ধরেছে। পশ্চিম দিকের দেবে যাওয়া জায়গাই উঁচু হয়ে আছে। ব্যবসায়ীরা বলেন, রাস্তা নির্মানের শুরুতে ব্যাপক অনিয়ম করে। কোন ধরনের নতুন মালামাল দেয়া হয়নি। ওই জায়গা খনন করে বালু খোয়া দেয়ার কথা আমরা বলেছিলাম। কিন্তু তারা সাব জানিয়ে দিয়েছিল রাস্তা হচ্ছে শুকরিয়া আদায় করেন।
কাজ করা ঠিকাদার ওয়াসিম বলেন, রাস্তার কাজ শেষ করতে পেরেছি এটাই অনেক কিছু। রাস্তা তো সারা জীবন রাস্তা টিকসই হবে কে বলেছে বলেও দাম্ভিকতা দেখান তিনি। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, নতুন ভাবে নির্মান করা রাস্তা যেখানেই দেবে যাবে বা ফাটলের সৃষ্টি হবে সেখানেই মেরামত করা হবে বলে দায় সারেন তিনি।

 

সারোয়ার হোসেন
২৫ অক্টোবর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST