1. mizanurrahmanmim004@gmail.com : admin :
দুগ্ধ দিবস উপলক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত - banglarjoy71
January 12, 2026, 7:32 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

দুগ্ধ দিবস উপলক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, June 1, 2023
  • 446 Time View

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে ফরিদপুরে আলোচনা সভা ও শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা দুধ এর উপকারীতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা বলেন, দুধে কিলোক্যালোরী, ফ্যাট, প্রোটিন, শর্করা, কোলেস্টেরল, সোডিয়াম, ভিটামিন, মিনারেল ও অন্যান্য পুষ্টি উপকরণ থাকায় মানব দেহের হাড় ও দাতের গঠন, ক্ষয়পূরণ ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ জন্য যে কোনো বয়সি প্রত্যেকের জন্য নিয়মিত দুধ পান করা অত্যন্ত জরুরী বলে মত দেন বক্তারা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST