1. mizanurrahmanmim004@gmail.com : admin :
দুর্গাপুরে সরকারি হাসপাতালে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা - banglarjoy71
February 13, 2026, 7:00 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

দুর্গাপুরে সরকারি হাসপাতালে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা

  • Update Time : Sunday, September 8, 2024
  • 222 Time View

 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে। তাদের দৌরাত্ম্যে নানা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও রোগীর স্বজনরা। ৮ সেপ্টেম্বর রবিবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশানের ছবি তুলে নিচ্ছেন মেডিকেল রিপ্রেজেন্টিভরা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হলেই রোগীদের ঘিরে ধরে হাত থেকে এক রকম জোর করে নিচ্ছে রোগীদের প্রেসক্রিপশান। এরপর তুলছেন ছবি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা লাবলী, সবুজ, আ. হাফিজ, রাজু, হারুনসহ আরও অনেকেই জানান, তাদের প্রতিটা দিনই অতিষ্ঠ করে তুলছে বিভিন্ন ওষুধ কোম্পানির  রিপ্রেজেন্টেটিভরা। এই বিষয়ে হাসপাতালের প্রধান কর্মকর্তাকে জানালেও কোনোই লাভ হচ্ছে না। অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষদের কে মোটা অঙ্কের মাসিক মাসোহারাসহ বিভিন্ন উপহার দিয়ে থাকেন এই রিপ্রেজেন্টেটিভরা। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুর জাহিদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘ ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেভদের কে আমি এর আগে ডেকে নিয়ে নিষেধ করেছি হাসপাতালে ঢুকে ছবি নেওয়া যাবে না। তারা হাসপাতালে ঢুকে প্রেসক্রিপশানের ছবি নিচ্ছে এ বিষয়টি আমার জানা ছিলো না। তবে তিনি বলেন উপহার সামগ্রী তারা দিলে ডাক্তাররা নিতে পারেন এটা নিয়ে আইনি কোন জটিলতা নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST