1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন - banglarjoy71
January 16, 2026, 9:55 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

  • Update Time : Monday, April 1, 2024
  • 208 Time View

 

জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতা ও জমিজমার জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মেদের পরিবারের চার সদস্য আহতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধার স্ত্রী। সোমবার দুপুরে নিয়ামতপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বীরমুক্তিযোদ্ধা আলী আহম্মেদের স্ত্রী জোসনাআরা বেগম।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সীমান্তবর্তী চৌরা সমাসপুর গ্রামে জমিজমা নিয়ে তরিকুল ইসলাম ও তার ভাইদের সাথে সাবির উদ্দিন ও তার ভাইদের চার বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তরিকুল ইসলাম কোর্টের রায় পেলে জমি দখলের জন্য কাটা তারের বেড়া দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলামের আত্মীয় হওয়ায় গোমাস্তাপুর উপজেলার শেরপুর গ্রামে আমার ছেলে জাকির হাসানকে সাবির হোসেনের ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। মাথায় আঘাত পেয়ে আমার ছেলে মাটিয়ে লুটিয়ে পড়লে আমার দেবর আমিনুর ইসলাম এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে হাত ও মাথায় আঘাত করে। পরে আমার দেবরের ছেলে আসগর কবিরের দুই পা ভেঙে ফেলে ও আরেক ছেলে সাইফুল ইসলামের চোখ উপড়ে ফেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ২৪ মার্চ রবিবার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আড্ডা বাজারে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তারা আমার বাড়ির পানির মর্টারের লাইন ভাংচুর করায় আমরা পানি খেতে পারছি না। আমরা এখনো আতঙ্কে রয়েছি। ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, তারা শুধু আমার পরিবারের সদস্যের মেরেই ক্ষান্ত হয়নি তারা মসজিদের ওযুখানা ও সীমানা প্রাচীর ভাংচুর করেছে। সভ্য সমাজে এমন সন্ত্রাসীরা কিভাবে দিবালোকে কিভাবে ঘুরে বেড়াচ্ছে তার প্রশ্ন তোলেন তিনি। তিনি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, বর্তমান স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা পরিবার সন্ত্রাসীদের কারণে আতঙ্কিত এবং জীবনের নিরাপত্তাহীনতায় আর না ভোগে সেজন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলী আহম্মেদের পরিবারের অন্যান্য সদস্যরা।
বিষয়টি নিয়ে গোমাস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে দুটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST