1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ১৬ জনের জেল ও জরিমানা - banglarjoy71
February 13, 2026, 7:31 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ১৬ জনের জেল ও জরিমানা

  • Update Time : Saturday, February 3, 2024
  • 251 Time View

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

নওগাঁর বিভিন্ন কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে জালিয়াতি করায় ১৬ জন চাকরি প্রার্থীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করাসহ অন্যান্য অপরাধ করায় ১৪ জন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ থেকে ১ মাস পর্যন্ত কারাদন্ড প্রদান করেন এবং দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। কারাদন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে তাদের এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলো, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মো. রবিউল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মো. মিঠুন ও মো. সুলতানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শহীদ কামারুজ্জামান কেন্দ্র থেকে মো. নাইমুর রহমানকে ও টেক্সটাইল কেন্দ্র থেকে মো. মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জারজিস আলমকে ১০দিন, মো. ফজলে রাব্বি মন্ডলকে ১ মাস, মো. নুর আলমকে ৭ দিন, মো. জামাল উদ্দিনকে ১০ দিন, মো. আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনসার আলী নামের এক জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বদলগাছি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নওগাঁ সদর থানার চক এনায়েত উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে, পাহাড়পুর জিএম হাই স্কুল কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও সরকারি বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে ২ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

জানা যায়, শুক্রবার জেলার বিভিন্ন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে কানে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার অপরাধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ১১ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST