1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁর বদলগাছীতে ঔষধে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ - banglarjoy71
April 11, 2026, 8:04 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁর বদলগাছীতে ঔষধে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ

  • Update Time : Monday, November 11, 2024
  • 163 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

জেলার বদলগাছী উপজেলার সদরের ঔষধের দোকানে ঔষধের প্যাকেটের গায়ে উৎপাদিত প্রতিষ্ঠান কর্তৃক উল্লেখিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ উঠেছে।
বদলগাছী চারমাথা থেকে মাতাজিহাট রোডের দক্ষিণ পার্শ্বে নবাব মেডিকেল স্টোরের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রির অভিযোগ অনুসন্ধানে থলের বেড়াল বেরিয়ে আসছে, এ সংক্রান্ত ভিডিও ফুটেজ ও রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে রায়হান ও সাদেকুল নামে দু,জন ব্যক্তি এসএমসি ব্লু স্টার প্রোগ্রাম
সমাজেক্ট ইনজেকশন নিতে নবাব মেডিকেল স্টোরে যায়, এ সময় রায়হান ইনজেকশনটি কিনে যাওয়ার পথে প্রতিবেদককে জানান আমি নবাব ফার্মেসি থেকে সমাজেক্ট ইনজেকশন প্রায় সময়ই ক্রয় করি, তবে মূল্য চল্লিশ টাকা দেওয়া থাকলেও আমার কাছ থেকে প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে একেক সময় একেক রকম দাম নেওয়া হয়। আজকেও একটি সমা জেক্ট ইনজেকশন ও ০.৩ মি.লি একটি সিরিজ নিয়েছি যার মোট মূল্য পয়তাল্লিশ টাকা। কিন্তু ফার্মেসির মালিক দরকষাকষির একপর্যায়ে ৭০ টাকা আমার কাছে নিয়েছে, এর আগেও কখনো ৯০ টাকা কখনো ১০০ টাকা নিয়েছিলেন, আমরা আপনাদের সহযোগিতা চাই এই অন্যায়ের বিচার চাই যাতে আমাদের মত অন্য কোন রুগীর স্বজনদের এরকম প্রতারণার শিকার হতে না হয়।

অভিযোগের ভিত্তিতে ঐ ফার্মেসিতে কয়েকজন সাংবাদিক ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে ক্রয়কৃত ইনজেকশনের বিষয়ে জানতে চাইলে দোকান মালিক আনিছুর রহমান মূল্য বেশি নেওয়ার কথা স্বীকার করেন। প্যাকেটের গায়ে প্রদর্শিত মূল্যের চেয়ে তিনি বেশি নিতে পারেন কিনা জানতে চাইলে বলেন, কোম্পানি আমার কাছে বেশি মূল্য নেয় তাই আমিও বেশি মূল্যে বিক্রি করি। প্রদর্শিত মূল্যের কি হবে আপনি কি অর্গানিক যে দাম নির্ধারণ করবেন বললে, তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
সাদেকুল নামে অপর ব্যক্তি জানান, আমিও সমা জেক্ট ইনজেকশন কিনতে গিয়েছিলাম কিন্তু অতিরিক্ত মূল্যের কারণে নেয়নি। তিনি আরো বলেন বদলগাছীতে প্রায় সকল ঔষধের দামই বেশি, পাশের শহর মাতাজিহাট থেকে কিছুদিন আগে সমা জেক্ট ইনজেকশন চল্লিশ টাকা দিয়েই ক্রয় করেছিলাম। আসলে তদারকি না থাকাই এভাবেই সাধারণ মানুষের পকেট কাটছে এই ফার্মেসিগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বদলগাছী উপজেলা হাসপাতাল গেটের সামনের দোকানগুলোতেও সব ধরনের ঔষধ অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়। শুধু তাই নয় বদলগাছীর অনেক দোকানে ইন্ডিয়ান ইনজেকশন ডোভাসটাটও বিক্রি করা হয়, যাহা ঔষধ প্রশাসন কর্তৃক অননুমোদিত এবং কতিপয় কিছু দোকানে নিষিদ্ধ প্যথিডিন বিক্রি হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বদলগাছী উপজেলা শাখার সভাপতি হেদায়েতুল্যাহ্ কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি নেওয়ার আইনগত কোন নিয়ম নেই, তবে আপনারা জানালেন আমি বিকেলের দিকে এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

মুঠোফোনে নওগাঁ জেলা ড্রাগস্ সুপার রিফাত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বেশি মূল্য নেওয়ার কোন নিয়ম নেই, ক্যাশমেমোসহ অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST