1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁর বদলগাছীতে ক্যানসার চিকিৎসায় নিঃস্ব, জীবন বাঁচাতে সহযোগিতা চান - banglarjoy71
February 13, 2026, 4:03 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁর বদলগাছীতে ক্যানসার চিকিৎসায় নিঃস্ব, জীবন বাঁচাতে সহযোগিতা চান

  • Update Time : Wednesday, March 20, 2024
  • 248 Time View

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কালাম (৪৮) ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা চালাতে পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে। পরিবারের ৪ জন সদস্যের এক মাত্র উপার্জনকারী ছিলেন আবুল কালাম। আবুল কালাম ও তার পরিবারের দাবি সরকার-বিত্তবানরা এগিয়ে এলে আবারও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে। ৫ মাস আগেও স্বাভাবিকভাবে জীবন যাপন করত। হঠাৎ করে কাশি রোগ হলে বক্ষ বাধি হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন। চিকিৎসায় রোগ ভালো না হলে শরীরের বিভিন্ন রকম টেস্ট করতে থাকে এক সময় ধরা পড়ে ক্যানসার রোগ। রেফার্ড করে ক্যানসার হাসপাতালে সেখানে ভর্তির পর টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে বাড়ীতে নিয়ে আসে। এখন ক্যানসার চিকিৎসা করাতে নিঃস্ব পরিবারটি। পরিবারের ৪ জন সদস্যের এক মাত্র উপার্জনকারী ছিলেন তিনি।
আবুল কালাম ক্যানসার আক্রান্তের আগে থেকেই স্ত্রীর চোখের নেত্রনালীতে ঘা, হাপানিসহ বিভিন্ন রোগে ভুগতেছিলেন। এখন পরিবারটি অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।আবুল কালাম ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির সুবাদে যে টাকা উপার্জন করতেছিলেন সে টাকা দিয়ে স্ত্রীকে চিকিৎসা করাচ্ছিলেন। নিজে ক্যানসার রোগে আক্রান্ত হওয়ায় চাকরিও এখন শেষে হয়ে গেছে।
পরিবারের কিছু না থাকাই অন্যের সাহায্য সহযোগিতায় খুড়িয়ে খুড়িয়ে চলছে ক্যানসার ও স্ত্রীর চিকিৎসা । টাকার অভাবে এখনো ক্যানসার রোগের কেমো থেরাপি বা বড় ধরণের কোন চিকিৎসা নিতে পারছেন না আবুল কালাম। স্বাভাবিক জীবনে ফিরে পরিবারের আবারও দায়িত্ব নিতে চান সে। আবুল কালাম ও তার পরিবারে দাবি, বর্তমান সরকার অনেক অসহায় ও অসুস্থ রোগীকে সাহায্য সহযোগিতা করে আসছেন। সরকার ও বৃত্তবানরা এগিয়ে আসলে বাঁচতে পারবে আবুল কালাম ও তার পরিবার।
ক্যানসার আক্রান্ত আবুল কালাম বলেন, আমার শুধু তিনটা মেয়ে একটা মেয়েকে বিয়ে দিয়েছি। পরিবারের সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপর।
আবুল কালাম জানান, বক্ষ বাধির চিকিৎসা নিতে যেয়ে জানতে পারি ফুসফুসে ক্যানসার হয়েছে। চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব।
আবুল কালাম বলেন, আমার রোজকারে চলত পুরো পরিবার। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম।

আবুল কালাম আরও বলেন, আমার তিনটা মেয়ে একটা মেয়েকে বিয়ে দিয়েছে। আমি আগের মতো আবারও সংসারের দায়িত্ব কাঁধে নিতে চাই। তাই সমাজের বিত্তবান, সমাজসেবী, সরকার, ও প্রবাসীদের প্রতি অনুরোধ রইলো আমার চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা করার। আপনারা সহযোগিতা করলে ক্যানসার রোগের চিকিৎসা করতে পারবো।

আবুল কালামের স্ত্রী বলেন, আমি চক্ষু রোগে ভুক্ততেছিলাম টাকার অভাবে অপারেশন করতে পারিনাই,বিভিন্ন রোগে আমি ভুক্ততেছি। স্বামীও অনেক দিন থেকে অসুস্থ। একমাত্র উপার্জনকারী ছিল আমার স্বামী। আপনাদের সবার প্রতি অনুরোধ, আমার স্বামীর চিকিৎসার জন্য এগিয়ে আসুন। টাকার অভাবে আমার স্বামীকে কেমো দিতে পারছি না।

তিনি আরো বলেন,ক্যানসার রোগের চিকিৎসার অনুদানের জন্য সমাজ সেবা অফিসে গেলে একটি আবেদন ফরম আমাকে দেয় এবং বলে ক্যানসার রোগের চিকিৎসার ডাক্তারের স্বাক্ষর নেওয়ার জন্য। কয়েক জন্য ডাক্তারের কাছে ক্যানসার রোগের রিপোর্ট সহ আবেদন নিয়ে গেলে রুগী ছাড়া স্বাক্ষর করবেন না।ডাক্তারের কাছে রুগীকে নিয়ে যাওয়ার মত কোন টাকা নাই।তাই সমাজসেবা অফিসের অনুদানের টাকার আশা ছেড়ে দিয়েছি। আপনারা সহযোগিতা করলে আবারও সুস্থ হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারবে। অসহায় মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যয়ে মানবিক সহযোগিতা আহব্বান
যদি কোন সহৃদয় ব্যাক্তি সহযোগিতা করতে চান তাহলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।
নগদ ০১৭৩৮৫৬১৩৯৯।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য আনিছুর ফারুক বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন এই জনপ্রতিনিধি।

সমাজসেবা অফিসের দায়িত্ব প্রাপ্ত অফিসার রজতগোস্বামী বলেন, নিয়ম অনুযায়ী আবেদন করলে আমরা প্রসেস করে জেলা সমাজসেবা অফিসে পাঠিয়ে দিয়ে থাকি।জেলা অফিস থেকে অনুদানের চেক আসলে রুগীর হাতে চেকটি তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST