1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নওগাঁর বদলগাছীতে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে ৯ মাস বয়সী শিশুকে মেরে ফেলার অভিযোগ মায়ের - banglarjoy71
March 13, 2026, 7:24 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নওগাঁর বদলগাছীতে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে ৯ মাস বয়সী শিশুকে মেরে ফেলার অভিযোগ মায়ের

  • Update Time : Saturday, November 4, 2023
  • 353 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

নওগাঁর বদল গাছীতে গ্যাস টাবলেট খেয়ে ৯মাস বয়সের এক শিশুকে মেরে ফেলার অভিযোগ তুলেছেন শিশুর মা রিয়া আক্তার। নিহত শিশু রহমত আলী (৯মাস ২১ দিন) বদলগাছীর আধাইপুর ইউপ’র বেগুনজোয়ার গ্রামের নাহিদ হোসেনের ছেলে।

মৃত শিশুর মা রিয়া আক্তার বলেন, আমার বিয়ের পর থেকে শাশুড়ি আমাকে পছন্দ করতেন না।আমাকে বাচ্চা নেওয়ার জন্য নিষেধ করতেন।আমার ইতি পূর্বে আমার দুইটা বাচ্চা নষ্ট করিয়েছে। আমার শাশুড়ি আমাকে জ্বালা যন্ত্রণা দিতো। আমি স্বামী সংসার করার জন্য জোর করে বাচ্চা নিই। আমার বাচ্চা জন্মের পর থেকে আমার শাশুড়ি আমার সাথে খারাপ আচরন করে আসতেছিল।এমতাবস্থায় ঘটনার দিন আমার শিশু বাচ্চা রহমত আলী ( ৯ মাস ২১ দিন) ঘুমিয়েছিল।আমার শাশুড়ি সরিষা শুকানোর জন্য আমাকে পাশের বাড়ীতে নাড়িয়ে দিতে বলে।আমি পাশের বাড়ীতে সরিষা নাড়িয়ে দিচ্ছিলাম কিছুখন পর শুনতে পারি আমার শিশু বাচ্চা গ্যাস বড়ি খেয়েছে।আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার শাশুড়ি বাচ্চার মুখে হাতের আঙুল ডুকিয়ে গ্যাস বড়ির বের করতেছে।আমার শিশু বাচ্চা নিজ হাতে গ্যাস বড়ি খায়নি। আমার শাশুড়ি আমার বাচ্চাকে গ্যাস বড়ি খাওয়ায়েছে।আমার বাচ্চার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ি।

মৃত শিশুর দাদী নাজমা বেগম (৫৫)জানান, ৩রা নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮:৩০টায় ভাত রান্না করার জন্য ড্রামের ভিতর থেকে চাল নেওয়ার সময় চালের ভিতরে রাখা পোকা মারার গ্যাস ট্যাবলেটটি মাটিতে পরে গেলে রহমত আলী হামাগুড়ি দিয়ে চালের ড্রামের নিকট গিয়ে পড়ে থাকা গ্যাস ট্যাবলেটটি হাত দিয়ে তুলে মুখে নিয়ে চুষে গিলে ফেলার চেষ্টা করার সময় আমি বিষয়টি দেখতে পেয়ে রহমতের মুখে হাত দিয়ে গ্যাস ট্যাবলেটের কিছু অংশ বের করি এবং ডাকচিৎকার করলে রহমত আলীর বাবাও মা দৌড়ে আসে এবং রহমতআলী অবস্থা খারাপ দেখে সাথে সাথে সিএনজিতে করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেবার পথে আনুমানিক সকাল ৯:২০ মিনিটে শশীর মোড় নামক স্থানে মৃত্যু কোলে ঢলে পড়ে।

এ ব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআতিয়ার রহমান বলেন, এ ব্যপারে নিহতের পিতা নাহিদ হোসেন থানায় একটি ইউডি মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST