1. mizanurrahmanmim004@gmail.com : admin :
নিয়ামতপুরে হিট স্ট্রোকে প্রাণ গেল মাদ্রাসা মৌলভীর - banglarjoy71
April 11, 2026, 8:00 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

নিয়ামতপুরে হিট স্ট্রোকে প্রাণ গেল মাদ্রাসা মৌলভীর

  • Update Time : Sunday, April 28, 2024
  • 268 Time View

 

জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে শাহাদাত হোসাইন (৪২) নামের এক মাদ্রাসা মৌলভীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আমিনের ছেলে। এছাড়া তিনি বালাতৈড় দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে কর্মরত ছিলেন।

স্হানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দরগাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আলোচনা ও খুতবা শেষে নামাজ পড়ান তিনি। নামাজ আদায় শেষে দরগা পাড়া সফুরা আজাদ শিশু সদনে উপস্থিত হলে অসুস্থ হয়ে পড়েন। স্হানীয় ও পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর ইসিজি করান। মেডিকেল অফিসার মনিরুল হক তরফদার রিপোর্টে হার্ট অ্যাটাককের লক্ষন পান। ডায়াবেটিসের মাত্রাও ছিল বেশি (১৬)। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রস্তুতি নেওয়ার মধ্যেই তিনি মৃত্যুবরন করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহববুল আলম বলেন, শাহাদাত হোসাইনের ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল।ইসিজিতে স্ট্রোকের প্রাথমিক লক্ষন পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রাজশাহী মেডিকেলে প্রস্তুতি নেওয়ার মধ্যেই তাঁর মৃত্যু হয়। # ২৭ এপ্রিল ২০২৪ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST