1. mizanurrahmanmim004@gmail.com : admin :
ফরিদপুরে সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন - banglarjoy71
January 13, 2026, 2:57 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

ফরিদপুরে সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Update Time : Monday, March 13, 2023
  • 541 Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ( সিপিবি) ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শুভেচ্ছা সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয় ।
রবিবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জনাব আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে কমিউনিস্ট পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয় ।

উক্ত শুভেচ্ছা উপস্থিত ছিলেন
,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জনাব রফিকুজ্জামান লায়েক,ফরিদপুর জেলা কমিউনিস্ট ‌ পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল,সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর সদর উপজেলা সিপিবির সভাপতি ফকির আব্দুল মান্নান, ফরিদপুর জেলা সিপিবির অঙ্গসংগঠন কৃষক সমিতির সভাপতি সুধীন সরকার মঙ্গল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবরার নাদিম ইতু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৯৪৮ সাল থেকে অদ্যবধি বাংলাদেশের ঐতিহাসিক সকল লড়াই-সংগ্রামে অংশ গ্রহণ ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক হিসেবে কাজ করেছে। সারা দেশে এ দলের রয়েছে এক উজ্জল,মানবিক, গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধ । স্বাধীনতার ঘোষণায় উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারের কথা আজ মূল্যহীন। দেশের মানুষের ভোটাধিকার নেই, নির্বাচন ব্যবস্থা রয়েছে দলীয় সরকারের অধীনে। দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের গণদাবি এখনো উপেক্ষিত। একাধিকবার বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য বাড়িয়েছেন।
দেশের অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা জীবন মেহনতী শ্রমজীবী ও অসহায়দের পক্ষে কাজ করেছে। তাদের ন্যায্য অধিকার আদায় সবসময় সোচ্চার হয়েছে। বিদেশে টাকা পাচার, ব্যাংক ডাকাতি বেড়ে চলেছে। বিদ্যু, জ্বালানি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্য কমানো ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়-
নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানান।
সমাবেশ শেষে জনতা ব্যাংকের মোড় থেকে লালপতাকা মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST