1. mizanurrahmanmim004@gmail.com : admin :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর এর নতুন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত - banglarjoy71
January 13, 2026, 2:35 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর এর নতুন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 12, 2023
  • 530 Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রেস বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার পূর্নাঙ্গ নতুন কমিটির সাংগঠনিক পরিচিতি ও কার্য নির্বাহী কমিটির প্রথম সভা গত শনিবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন,ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভার শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাট্য সংগঠক শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় কমিটির সাংগঠনিক পরিচিতি ও কার্য নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি যথাক্রমে মাহবুবুল ইসলাম, ড. মুহাম্মদ কামরুজ্জামান, মো:মতিউর রহমান শামীম,আমিনুল ইসলাম রিপন,শাহিদ উদ্দিন আহমেদ,অধ্যাপক মো:আমিরুজ্জামান মিয়া,যগ্ম সাধারণ সম্পাদক অরুন মন্ডল, সুমন মজুমদার, হাবিবুল ইসলাম আমির আবির,সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ,রুমন চৌধুরী, ইচাহক সরদার,অর্থ সম্পাদক মো: ইউনুছ আলী প্রামানিক,আইন সম্পাদক এড.মো: এনায়েত হোসেন,মহিলা সম্পাদিকা ডিউবী শিকদার,জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক নাসরিন আক্তার,কার্যকরী সদস্য এসএম সাহান প্রমুখ।
সভায় কবিতা পাঠ করেন কবি মো:হাফিজ ভূইয়া ও বঙ্গবন্ধুর স্মরনে নিজের লেখা ও সুরে গান পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন-বেতার এর শিল্পি বাউল অমিয়।

সভায় বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের লক্ষে দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা,সকল প্রকার সরকার বিরোধী অপপ্রচার বন্ধে সজাগ থাকা ও আগামী ১৬ মার্চ ফরিদপুর সদরের সকল ইউপিতে নৌকার প্রার্থী বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের মাঠে থাকার জন্য আহবান জানান বক্তাবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি নায়ক ফারুক এমপি,সাধারণ সম্পাদক চন্দন রেজা,মুখপাত্র মো: আহসান সিদ্দিকী,সমন্বয়কারী এম এ মিলন ও সহ-সভাপতি লিটন আক্তার পলাশ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাংগঠনিক আলোচনায়, বঙ্গবন্ধুর জন্মদিন পালন,মহান স্বাধীনতা দিবস ও জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন,জেলার সকল উপজেলায় কমিটি গঠনসহ বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST