1. mizanurrahmanmim004@gmail.com : admin :
বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় - banglarjoy71
January 16, 2026, 12:34 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময়

  • Update Time : Tuesday, December 12, 2023
  • 295 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
‌‌বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসি মোঃ মাহবুবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ১১ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা বদলগাছী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দবির), সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সহঃসভাপতি আবু সাঈদ, সদস্য এমদাদুল হক দুলু, প্রেস ক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদোস হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক দেশবার্তার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ হোসেন, দৈনিক ইনকিলাবের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল কবীর এনাম, দৈনিক বাংলার আলো নিউজ বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, দৈনিক বর্তমান দেশবাংলা বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আশিক হোসেন, আলোকিত সময়ের সাগর হোসেন, নবদিগন্তের তুহিন হোসেন সহ প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহবুব আলমসহ এসআই ও থানার অন্যান্য স্টাফবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST