1. mizanurrahmanmim004@gmail.com : admin :
বানেশ্বরে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী পালিত - banglarjoy71
January 10, 2026, 8:20 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

বানেশ্বরে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী পালিত

  • Update Time : Wednesday, March 8, 2023
  • 577 Time View

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) :

পুঠিয়ায় আ’লীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে। বানেশ্বরে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচী কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধান হাটায় তেল-গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং ১০ দফার দাবিতে পদযাত্রা করে বানেশ^র ইউনিয়ন বিএনপি। পদযাত্রাটি বানেশ^র ধান হাটা থেকে শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ফিলিং স্টেশন পর্যন্ত গিয়ে আবার ধান হাটায় ফিরে আসে। এসময় সেখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি নেতা আলম মেম্বার, বানেশ^র ইউনিয়নের আহবায়ক হযরত সরকার ও সাবেক বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। পদযাত্রায় অংশ গ্রহন করে বানেশ্বর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ। অপরদিকে বানেশ^র ট্রাফিক মোড়ের বানেশ্বর-সরদহ সড়কে শান্তি সমাবেশ করে পুঠিয়া উপজেলা আ’লীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান, বাংলাদেশ আ’লীগের কার্যনিবাহী সদস্য ও ববেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আক্তার জাহান, ভারপ্রাপ্ত সভাপতি রাজশাহী জেলা আ’লীগের অনিল কুমার সরকার, পুঠিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ¦ নজরুল ইসলাম ও পুঠিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার রহিম কনক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST