1. mizanurrahmanmim004@gmail.com : admin :
মায়ের ভালোবাসার টানে - banglarjoy71
February 13, 2026, 3:16 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

মায়ের ভালোবাসার টানে

  • Update Time : Sunday, June 9, 2024
  • 182 Time View

 

ইমন মিয়া, নিজস্ব প্রতিবেদক:

আমার বাড়ি ফেরা ঈদের আগের। মনটা খুব বাড়ি যেতে চাইছে। পড়ালেখার তাগিদে বগুড়াতে থাকি। আমাদের সাঘাটা থানা বেশি দূরে নয়। শহর থেকে ৪৩ কিলোমিটার হবে। ট্রেনে যাইতে ৫৫ টাকা ট্রেন থেকে নামে ভ্যানে নেই ২৫ টাকা ভাড়া। মাসের শেষ দিক বলে হাতে টাকা পয়সা নেই বললেই চলে, তার মাঝে রমজান মাস মেসে বেশি টাকা দেওয়া লাগছে খাবারের জন্য। পড়ার টেবিলের ড্রয়ার ঘেটে দেখি ২৩ টাকা পেলাম। তাই দিয়ে রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়া যাবে। বন্ধুদের কাছে হাত পাতাতে খারাপ লাগে৷ বাড়ি যাওয়ার হবে না মনে হয়। বাড়িতে ফোন করলাম। মায়ের কন্ঠটা ভেসে এলো। বাবা ভালো আছিস। আমি বললাম তোমার মতো মায়ের দোয়া থাকলে কি খারাপ থাকতে পারি। মা একটা মুচকি হাসি দিল। আবার বলল ঈদের তো কয়দিন বাকি। বাড়ি আসবি না। কোনো দিন টাকা না থাকলে মা কে বলি না যে মা টাকা নেই টাকা দাও। কিন্তু আজ কেন জানি আর থাকতে পারলাম না। বললাম ভাড়া টাকা নেই। আসবো না মনে হয়। মা বলল আমার কাছে ও টাকা নাইরে বাবা। মায়ের উপরে একটু অভিমান হলো। পরে চিন্তা করলাম মার কাছে বুঝি টাকা নাই। মা টাকা কোথায় থেকে দিবে। কিছুক্ষণ পর আমার নগদ একাউন্টে ২০০ টাকার একটা মেসেজ আসলো। একটু পরে মা ফোন করলো এবং বলল বাবা তোমার জন্য ২০০ টাকা নগদে পাঠিয়ে দিচ্ছি। পাইছো কি টাকা। আমি বললাম জি মা টাকা আসছে। মা সাথে সাথেই বললো বাড়ি চলে আসো। আনন্দে আমার দু চোখে পানি এসে গেলো ধরে রাখতে আর পাইলাম না৷ নিশ্চয়ই কারো থেকে ধার নিয়েছে। এটা ভাবতে ভাবতে বার হয়ে বগুড়া রেলওয়ে স্টেশনে চলে আসলাম, আসে শুনি ট্রেনের খবর হয়ছে। একটু বসে থাকতেই চলে আসলো ট্রেন। কষ্ট করে ট্রেনে উঠলাম অনেক লোকের ভিড়ে কোন মতে একটা সিট পেলাম বসার জন্য। মায়ের টানে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST