1. mizanurrahmanmim004@gmail.com : admin :
মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাহির লাবিব - banglarjoy71
December 4, 2025, 6:45 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাহির লাবিব

  • Update Time : Sunday, May 11, 2025
  • 169 Time View

 

স্টাফ রিপোর্টার:

রবিবার (১১ মে) সকালে মায়ের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকটি বাক্য লেখেন মাহির লাবিব নীড়..
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। দিনটি উৎসর্গ করা হয় পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষটির প্রতি। তিনি হলেন “মা”।

মা দিবসের উদযাপন শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে মার্কিন নারী আনা জার্ভিস (Anna Jarvis) তার মায়ের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। পরে তিনি এই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান। অবশেষে, ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ঘোষণা করেন। এরপর ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

মা দিবস কেবল উপহার দেওয়ার দিন নয় এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন। একজন মা প্রতিনিয়ত নিজের প্রয়োজন ও স্বপ্ন ত্যাগ করে সন্তানকে আগলে রাখেন। মা জানেন না বিশ্রাম কী, ক্লান্তি কী—তার কাছে সন্তানের মুখের হাসিই পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার।

আজ একটিবার মাকে জড়িয়ে ধরি বলি, ‘তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, মা!’ তাহলে সেটিই হবে মায়ের জন্য সেরা উপহার।

মা দিবস বছরে একবার এলেও আমরা প্রতিদিন মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করব। এটাই হোক আমাদের অঙ্গীকার।

মা আছেন বলেই পৃথিবী এত সুন্দর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST