1. mizanurrahmanmim004@gmail.com : admin :
রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে  পিঠাউৎসব অনুষ্ঠিত  - banglarjoy71
December 10, 2025, 10:51 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে  পিঠাউৎসব অনুষ্ঠিত 

  • Update Time : Tuesday, February 18, 2025
  • 115 Time View

 

মোঃসামিরুল ইসলামঃচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পিঠাউৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে এই পিঠাউৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই উৎসবে ফিতা কেটে উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা সমবায় অফিসার সুলতান আহমদে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, 

 জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারোওয়ার হাবিব, প্রধান শিক্ষক নায়েমা খাতুন সহ অন্যরা। এদিকে প্রতিষ্ঠানে সকাল থেকে নাচগান, বাহারী নকশা ও হরেক রকম মজাদার পিঠা নিয়ে চলে এই উৎসব। মেয়েরা লাল হলুদ শাড়ী, মাথায় গাদাফুলের মালাসহ অন্যান্য শিক্ষার্থীরা নতুন পোশাক পড়ে উৎসবে অংশ নেয়। এতে অভিভাবকরাও অংশে নেয় ছেলে-মেয়েদের সঙ্গে। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা ৮ টি স্টলে হরেক রকম মজাদার পিঠা প্রদর্শিত করেন। পিঠা উৎসব নকশি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দাশা, গড়াগড়ি পিঠা, তিল পিঠা, গোলাপ পিঠা, ফুল পিঠা, ভাপা সুইচ রোল, দুলি পিঠা, পেঁয়াজ পিঠা, কানমুচরী, ছানার পুলি, শঙ্ক পিঠাসহ আরও কত নামের পিঠা তৈরি করে আনা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসিম, রুকাইয়া ইসলাম তৃষাসহ অনেক শিক্ষার্থী বলেছেন, তাঁরা এত ধরনের পিঠা কখনো দেখিনি। জানতে পারলাম হারিয়ে যাওয়া পিঠাসহ নতুন পিঠার নাম। তাছাড়া তৈরি করা সুস্বাদু এই পিঠা খেয়ে ভাল লেগেছে। পড়ালেখার পাশাপাশি এ ধরনের উৎসবে অংশ নিয়ে মজা করলাম। কয়েকজন অভিভাবক জানান, পিঠা উৎসবের মধ্যে দিয়ে নতুন পিঠার সঙ্গে পরিচিত হতে পেরেছে। বিদ্যালয়ের এই ধরনের আয়োজনে তাঁরা মুগ্ধ। সন্তানদের আনন্দ ও উল্লাস ছিল দেখার মত। জ্ঞান চক্রের পরিচালক ও পিঠা উৎসবের আয়োজক সারোওয়ার হাবিব বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই আয়োজনে ছেলে-মেয়েদের আনন্দের মাত্রাটা বেড়ে গেছে। এই ধরনের আয়োজন প্রতিবছর করার চেষ্টা করা হবে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন এই উৎসবে অংশ নিয়ে আনন্দিত হয়েছি। শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে এ উৎসবের আয়োজন প্রতিটি প্রতিষ্ঠানে। এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। পরে তিনি বিচারক হিসেবে পিঠা উৎসব অংশ নেওয়া তিনজন শিক্ষার্থীকে বিজয়ী করেন। এতে ১ম হয়েছেন ৫ ম শ্রেনীর ছাত্রী মায়শা তাসনীম, ২য় ৫ ম শ্রনীর ছাত্র নাইমুল ইসলাম, ৩য় হয়েছেন প্লের ছাত্র ফাইম ফয়সাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST