1. mizanurrahmanmim004@gmail.com : admin :
রাজশাহী-১ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বেফাঁস মিথ্যাচার - banglarjoy71
January 15, 2026, 11:19 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

রাজশাহী-১ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বেফাঁস মিথ্যাচার

  • Update Time : Friday, December 29, 2023
  • 314 Time View

 

তানোর প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে মিথ্যাচার করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এবার এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,  গোলাম রাব্বানী ও জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আক্তার। এছাড়া নতুন মুখ আয়েশা আক্তার ডালিয়া ও চিত্র নায়িকা মাহিয়া মাহি। এদের মধ্যে গোলাম রাব্বানীর প্রতীক কাঁচি ,আখতারুজ্জামান আক্তার ঈগল, আয়েশা আক্তার ডালিয়া বেলুন,মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে,এসব স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে একাধারে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অকাথ্য ভাষা প্রয়োগ করে নির্বাচনী মাঠে মিথ্যাচার করে যাচ্ছেন। নেতাকর্মীদের অভিযোগ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে একাধারে মাঠে নেমে এমপি ওমর ফারুক চৌধুরীর নামে বিভিন্ন অকাথ্য ভাষা ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। এতে করে স্বতন্ত্র প্রার্থীদের মিথ্যাচারে ব্যাপক ক্ষিপ্ত হয়ে উঠেছে তানোর-গোদাগাড়ীর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা।
ফলে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নৌকার কর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী কে নিয়ে নির্বাচনী মাঠে চিত্র নায়িকা মাহিয়া মাহি বেফাঁস বক্তব্যে ব্যবহার করে প্রচারণা করায় নৌকার এক কর্মী থেমে থাকতে না পেরে প্রচন্ড ক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি কে জুতা পিটা করার কথা বলেছে। যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এবিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থীদের কারো বক্তব্য পাওয়া যায়নি। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি প্রচারণার শেষ দিন ও ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সারোয়ার হোসেন
২৯ডিসেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST