1. mizanurrahmanmim004@gmail.com : admin :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আল্লামা ডাঃ আব্দুল হান্নান তিশতী (র:) এর দাফন সম্পন্ন - banglarjoy71
February 13, 2026, 7:56 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আল্লামা ডাঃ আব্দুল হান্নান তিশতী (র:) এর দাফন সম্পন্ন

  • Update Time : Friday, June 21, 2024
  • 190 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আল্লামা ডাঃ আব্দুল হান্নান তিশতী (র:) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ জুন) নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে অবস্থিত দরবার-ই-কলন্দর প্রাঙ্গনে জানাজা শেষে একই স্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হান্নানকে দাফনের আগে নওগাঁর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন এফএফ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর উপস্থিত ছিলেন।

শিষ্য-ভক্ত ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন যাবত তিনি ফুসফুসের প্রদাহ জনিত কারণে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তারগণ তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।

তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রতিষ্ঠিত দরবার-ই-কলন্দর প্রাঙ্গনে তাঁকে সমাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST