1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জের সেই ভ্যানচালক মিস্টার আলী এলজিইডিতে নিয়োগ পেলেন। - banglarjoy71
February 13, 2026, 7:23 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জের সেই ভ্যানচালক মিস্টার আলী এলজিইডিতে নিয়োগ পেলেন।

  • Update Time : Friday, September 22, 2023
  • 683 Time View

 

স্টাফ রিপোর্টার
সোহরাব আহমেদ
শিবগঞ্জ উপজেলার মিস্টার আলী পেশায় ভ্যানচালক তবে তার নেশা এলাকার রাস্তাঘাটে খানাখন্দ দেখলেই সংস্কার করা। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে স্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যান চালক মিস্টার আলীকে নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক সোনার দেশ ও দৈনিক জাগো কণ্ঠ পত্রিকা। সেই মিস্টার আলীকে এবার কাজ দিয়েছে এলজিইডি। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং মিস্টার আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

এজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর ভ্যান চালক মিস্টার আলী বলেন এটা হ্যামার জন্য সুখবর বাড়ির লোকজন খুশি হবে। এখন যে কাজ দিবে স্যারেরা সেটা করব, এখন শিবগঞ্জে দিবে কি নবাবগঞ্জে দিবে জানি না। তবে যেখানে দিবে যেখানে যে কাজে পাঠাবে সেটাই করব। মিস্টার আলী বলেন হ্যামি তো ম্যালাদিন থ্যাইকা রাস্তা ভাল করি পেপারে তুল্যা ধরাতে স্যারের চোখে পড়্যাছে তাই কাজটা দিলো আপনারদের উপর খুব খুশি হয়্যাছি।

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং জানান, মিস্টার আলীকে নিয়ে সংবাদটি দেখে একজন ভ্যান চালকের রাস্তা স্ব উদ্যোগে রাস্তা খানাখন্দ মেরামতের বিষয়টি জানতে পারি। পরে আমরা তার সম্পর্কে আরো খোঁজ খবর নিই। এরপর আমাদের গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএস (লেবার কনট্রান্টিং সোসাইটি) এর সুপারভাইজার হিসাবে মিস্টার আলীকে নিয়োগ দেয়া হয়।

আমাদের গ্রামীণ রাস্তা সংস্কারের যে কাজ হয় গ্রামের হতদরিদ্র নারীরা মাটি উঠানোর যে কাজগুলো করে থাকেন। সেই কাজগুলোই দেখাশুনা করবেন মিন্টার আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST