1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জে পুলিশের ওপেন হাউস-ডে পালিত - banglarjoy71
March 11, 2026, 12:53 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জে পুলিশের ওপেন হাউস-ডে পালিত

  • Update Time : Monday, February 12, 2024
  • 276 Time View

 

পুলিশই-জনতা জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ,চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মিয়া ও চককীর্তি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST