1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জে মোবারকপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৬ পরীক্ষার্থীকে উত্ত্যক্ত: প্রতিবাদকারীকে বখাটেদের মারধর - banglarjoy71
January 16, 2026, 10:03 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জে মোবারকপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৬ পরীক্ষার্থীকে উত্ত্যক্ত: প্রতিবাদকারীকে বখাটেদের মারধর

  • Update Time : Thursday, February 29, 2024
  • 241 Time View

 

আহসান হাবীব, রনি (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চলছে এসএসসি ও সমমন পরীক্ষা। প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে
পরীক্ষা অটোরিক্সাযোগে কেন্দ্রে আসে ৬জন ছাত্রীসহ ৯জন পরীক্ষার্থী।
নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ হলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়ার পথে ৮/১০জন
বখাটের হাতে উত্ত্যক্তের শিকার হতে হয় ওই ৬ ছাত্রীকে। আর বখাটের সাথে
প্রতিবাদ করায় মারধরের শিকার হোন অটোরিক্সা চালক। এমন পরিস্থিতি দেখের
পরীক্ষারা নিজেদের নিরাপত্তার জন্য ৯৯৯-এ কল দিয়ে পুলিশের আশ্রয় নেয়। এমন
ন্যক্কার জনক ঘটনা বৃহষ্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট সোলেমান ডিগ্রি কলেজ গেটের সামনে
ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পরপর ৫টি মোটরসাইকেল নিয়ে
৮/১০জন বখাটে কলেজের সামনে এসে মেয়েদের উত্ত্যক্ত করে। এতে অটো চালক
প্রতিবাদ করায় তাকে মারধর করে পালিয়ে যায়।
এদিকে, উত্ত্যক্তের শিকার শিক্ষার্থীরা বলেন, আমরা মোবারকপুর উচ্চ
বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা প্রতিদিন অটোত করে কানসাট কলেজে পরীক্ষা
দিতে আসছি। কিন্তু গত মঙ্গলবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ৫টি
মোটরসাইকেলে ১০ বখাটে বিভিন্নভাবে উত্যক্ত করে এবং আমাদের অটো লক্ষ্য করে
বাড়ি পর্যন্ত চলে যায়। এসময় অটো চালক তাদের প্রতিবাদ করলে তারা
বিভিন্নভাবে হুমকি দেয়। তারই প্রেক্ষিতে বৃহষ্পতিবার রাজ নামে এক বখাটের
নেতৃত্বে ৫টি মোটরসাইকেলে ১০জন বখাটে এসে আমাদের আবার উত্যক্ত করে এবং
অটো চালককে মারধর করে। আমরা বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার জন্য ৯৯৯-এ কল
দিয়ে পুলিশকে অবহিত করি এবং লিখিত অভিযোগ করা হয়েছে।
অটোরিক্সা চালক কবিরুল ইসলাম বলেন, আমার অটোতে ৬জন মেয়ে ও ৩জন ছেলেকে
নিয়ে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। মঙ্গলবার পরীক্ষা শেষে বাড়ি
যাওয়ার সময় বখাটেরা মেয়েদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। আমি বখাটেদের
প্রতিবাদ করায় বিভিন্নভাবে ওইদিন হুমকি দেয় এবং বৃহষ্পতিবার আবারও তারা
মেয়েদের উত্ত্যক্ত করে এবং আমাকে মারধর করে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান,
পরীক্ষার্থীদের উত্ত্যক্তের বিষয়টি আমি সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ
পাঠিয়েছি। শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। বখাটেদের কোন ছাড় নেই। বখাটেদের
গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। আমরা দ্রুত বখাটের গ্রেপ্তার করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST