1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জে সুজনের নতুন কমিটি,সভাপতি আকবর আলী সম্পাদক এ কে এস রোকন। - banglarjoy71
January 13, 2026, 2:43 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জে সুজনের নতুন কমিটি,সভাপতি আকবর আলী সম্পাদক এ কে এস রোকন।

  • Update Time : Saturday, October 14, 2023
  • 330 Time View

 

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচিত করা হয়। অধ্যাপক মো: আকবর আলী কে সভাপতি ও এ কে এস রোকন কে সম্পাদক করে সুজনের শিবগঞ্জ উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
শনিবার(১৪ অক্টোবর) সকাল ১০টায় কেয়া শপিং সেন্টারের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কন্ঠভোটে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আমিনুল হক সোনা,সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাঈদ খোকন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক নাদিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাহিনুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো: জিহাদ আলী, শিক্ষা ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আজিজা কাউসার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন শওকত, তথ্য বিষয়ক সম্পাদক মো: রায়হান আলী এবং ধর্ম বিষয়ক সম্পাদক রিপন আলী সহ ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচিত করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন মো: আকবর আলী।
এরপর প্রয়াত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির নির্বাহী সদস্য ও শিবগঞ্জ উপজেলা কমিটির সম্পাদক এ কে এস রোকন। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, আমিনুল হক সোনা। এস এম মহিউদ্দিনের উপস্থাপনায় সাধারন সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাহিদুল ইসলামসহ উপস্থিত সদস্যগণ। পরে উপস্থিত সদস্যদের সরাসরি কন্ঠভোটে নির্বাচিত নতুন কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST