1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জে স্কুলছাত্র সিহাব হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার - banglarjoy71
January 15, 2026, 11:25 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জে স্কুলছাত্র সিহাব হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • Update Time : Saturday, September 9, 2023
  • 445 Time View

 

মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধি

সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) র‌্যাব-৫ রাজশাহী এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে আঁকাবাঁকা সাইকেল চালানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪ বছরের বালককে পিটিয়ে হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেফতার।

গত ৭ জুন আঁকাবাঁকা সাইকেল চালানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী চেষ্টা অব্যাহত ছিল।

র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-১, সদর কোম্পানীর অপারেশন দল একটি সমন্বিত অভিযান পরিচালনা করে ০৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ০৮:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির দারুসসালাম থানাধীন দক্ষিণ পাইকপাড়া এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪ বছরের বালককে পিটিয়ে হত্যাকান্ডের প্রধান আসামী ১। মোঃ সোহেল আলী, (১৮), পিতা-মোঃ রজবুল আলী, সাং-শেরপুর ভান্ডার, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, কে গ্রেফতার করে।

গত ০৭ জুন ২০২৩ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনায় তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গত ০৮ জুন ২০২৩ ইং তারিখ শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উপরোক্ত ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিরা সকলে গা ঢাকা দেয়।

ঘটনার দিন থেকেই এ মামলা নিয়ে ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ ছায়া তদন্তের ০৩ মাস ০৩ দিন পর হত্যাকান্ডের সাথে জড়িত মামলার প্রধান আসামী মোঃ সোহেল আলী (১৮) কে ০৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ০৮:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুন ২০২৩ ইং তারিখে বর্নিত মামলার এজাহার নামীয় ০৩ জন আসামীকে ঢাকায় পলায়ন সম্পর্কিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করার সময় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানিক দল তাদেরকে আটক করে। এজাহার ভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST