1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শিবগঞ্জে হাসপাতালে চুরির ঘটনায় তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের হুমকি - banglarjoy71
March 4, 2026, 4:35 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শিবগঞ্জে হাসপাতালে চুরির ঘটনায় তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের হুমকি

  • Update Time : Monday, June 3, 2024
  • 253 Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে চুরির ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা দিয়েছেন ইউসুফ আলী (৩৩) নামে এক বহিরাগত ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি সাংবাদিকদের হুমকিও দিয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে- নার্সেস কোয়ার্টারে চুরি ঘটনার তথ্য সংগ্রহ করতে যান একাত্তর টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এস রোকনসহ বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় নীচ তলায় বসবাসকারি নার্স ফরিদা বেগম ও তার স্বামী ইউসুফ আলী তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন। এক পর্যায়ে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্নভাবে হুমকি দিয়েছেন তারা। এতে উপজেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিরাপত্তা চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক একেএস রোকন। জানা যায়, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাকেরা বেগম ও মেডিকেল টেকনোলজিষ্ট মনিরুল ইসলাম দম্পতির বাসায় ৩৬ ভরি স্বর্ণাংলকার চুরির ঘটনা পর সিনিয়র সাংবাদিক এ কে এস রোকন সহ কয়েকজন সাংবাদিক তথ্য নিতে গেলে নার্সেস কোয়ার্টারের নীচ তলা বসবাসকারী বহিরাগত আব্দুল মতিনের ছেলে ইউসুফ আলী আপনারা হলুদ সাংবাদিক বলে আখ্যায়িত করেন। এতে সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করায় তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে স্থানীয় সাংবাদিক মহলে। তথ্য নিয়ে জানা গেছে, ইউসুফ আলী শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের ধুইনাপাড়ার আব্দুল মতিনের ছেলে। তিনি স্থানীয় হওয়ায় দাপট দেখিয়ে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মচারিদের হুমকি দিয়ে নিজের কাজ হাসিল করে। এব্যাপারে সিনিয়র সাংবাদিক একেএস রোকন বলেন,  ভুক্তভোগীর ফোন পেয়ে আমিসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে ইউসুফ আলী তথ্য দিতে বাধা দেয়। এক পর্যায়ে তাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। এ সময় আমাকে দেখে নেয়ার হুমকি দেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, আপনারা শান্ত থাকেন। বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ভূল বোঝাবুঝির কারণে এমনটি হয়ে থাকতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST