1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শীতকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন - banglarjoy71
March 13, 2026, 7:36 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শীতকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন

  • Update Time : Friday, December 22, 2023
  • 325 Time View

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

সারা দেশের মতো উত্তরের খাদ্যভান্ডার নওগাঁতেও পুরোদমে বাজতে শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল। গত ১৮ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রতিক পাওয়ার পর থেকে প্রচন্ড শীতকে উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরিবর্তনের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন সরকার দলীয় প্রার্থীরা। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ৬টি আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি এলাকার ওলিগলি পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে।

 

সকল আসনের মধ্যে নওগাঁ-৩ আসন একটি ঐতিহাসিক আসন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নির্দশন পাহারপুড় বৌদ্ধ বিহারের আসন হচ্ছে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)। এই আসনে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক পেয়েছেন জেলা আ’লীগের সদস্য ও সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। দায়িত্বে থাকাবস্থায় নিজের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়ন এর পাশাপাশি সকল উন্নয়ন মূলক কাজ সহ পুরো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার অবকাঠামো গত উন্নয়ন মূলক কাজ গুলো সৌরেন চক্রবর্ত্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করেছেন। ফলে নিজের এলাকার পাশাপাশি পুরো নওগাঁবাসীর কাছে সৌরেন চক্রবর্ত্তীর একটি ভাবমূর্তি সৃষ্টি হয়েছে অনেক আগেই। নিজের বিদ্যাপীঠ বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অত্যাধুনিক লাইব্রেরী, মক্তিযুদ্ধের সংগ্রহশালা ও দেশ-বিদেশের সহ¯্রাধিক জ্ঞানী, মনীরিষীসহ বিখ্যাত ব্যক্তিদের বিরল ছবির সংগ্রহ সৌরেন বাবুর সামাজিক কার্মকান্ডকে আরো বেশি সম্প্রসারিত করেছে। তাই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। দিনের ন্যায় রাতেও তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামীর উন্নয়নশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বদলে যাওয়ার বার্তা পৌছে দিয়ে ভোট প্রার্থনা করছেন। তারই ধারাবাহিকতায় দিনের বেলায় বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে বুধবার সন্ধ্যার পর তিনি নিজ জন্মস্থান বালুভরা হাটে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ চালান।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়ার অঙ্গিকারকে পাথেয় করে চাকরী জীবন শেষে সমাজের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছেন। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ আবারো উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে সৌরেনকে নয় উন্নয়ন এর কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন এবং আগামীর শোষনমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST