1. mizanurrahmanmim004@gmail.com : admin :
শ্রীধাম শ্রী অঙ্গনে গীতা সম্মেলন অনুষ্ঠিত - banglarjoy71
January 15, 2026, 11:55 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

শ্রীধাম শ্রী অঙ্গনে গীতা সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Friday, March 17, 2023
  • 555 Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্রের আয়োজনে গীতা সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০ টা হতে উক্ত সম্মেলন টি অনুষ্ঠিত হয় আর তা শেষ হয় বিকেল চারটায়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন –
আচার্য্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী,সভাপতি, মহানাম সম্প্রদায় বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন
শ্রীমৎ ধ্রুব চৈতন্য মহারাজ, সভাপতি, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ,স্বামীবাগ ঢাকা।

শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক, শ্রীঅঙ্গন কমিটি।

শ্রী দেবাশীষ দাস, সাবেক বিভাগীয় প্রধান, সরকারি রাজেন্দ্র কলেজ,ফরিদপুর

শ্রী বিকাশ কুমার পাল,আমরাই হব কালের খেয়া -২০১০,মুকসুদপুর, গোপালগঞ্জ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী রমেন্দ্রনাথ মূর্খাজী, শিক্ষক, শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র, ফরিদপুর

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – শ্রীমৎ বন্ধু কিশোর দাস, তত্ত্বাবধায়ক ও পরিচালক, শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র, ফরিদপুর।
তিনি তার গুরু মহারাজের নির্দেশনায় ও অনুপ্রেরণায় গীতা শিক্ষাকেন্দ্রের কার্যক্রম গুলো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার নেতৃত্বে ১০০ টির বেশি গীতা স্কুল পরিচালিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন। প্রায় ৩০ টি স্কুল এর শিক্ষক ও ছাত্র ছাত্রী নিয়ে এ আয়োজন সাফল্য লাভ করছে। এমন আয়োজন বার বার করা হবে বলে মতামত প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের
বিশেষ অতিথি বিকাশ কুমার পাল বলেন তারা কালের খেয়া -২০১০ সংগঠনের মধ্যে দিয়ে তাদের কার্যক্রম গুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্রের সহযোগিতা পেলে আরো প্রসারিত হবে তাদের কার্যক্রম।
শ্রীমৎ ধ্রুব চৈতন্য মহারাজ, সভাপতি, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ তিনি সকল গীতা স্কুলের জন্য যত গীতার প্রয়োজন হবে তা দেবার কথ ব্যক্ত করেন। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ গীতার প্রচার ও প্রসারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।
আনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী বলেন প্রতিবছর সকল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে, এভাবে সম্মেলন করে তাদের প্রতিভাকে সম্মান জানানো হবে। তিনি বলেন সব সময় গীতার প্রচারে তিনি নিবেদিত প্রাণ হয়ে পাশে থাকবেন।
সভাপতি তার বক্তব্যে বলেন -প্রায় হাজার শিক্ষার্থীর এই আয়োজন সবাই আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল অতিথি ও ছাত্র ছাত্রীদেরকে আবারও এমন আয়োজনের সাথে থাকার প্রত্যাশা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
এছাড়া অনুষ্ঠানে মাঝেমাঝেতে ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন। ‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST