1. mizanurrahmanmim004@gmail.com : admin :
সাঘাটায় বোরো ধান কাটায় ব্যস্ত দিন পার করছে কৃষকরা - banglarjoy71
December 6, 2025, 12:56 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

সাঘাটায় বোরো ধান কাটায় ব্যস্ত দিন পার করছে কৃষকরা

  • Update Time : Saturday, May 17, 2025
  • 87 Time View

 

ইমন মিয়া, স্টাফ রিপোর্টার:

বৈশাখের মাঝামাঝি সময়ে তীব্র তাপপ্রবাহে উপজেলা ও ইউনিয়ন গুলোতে এ বছর বোরো ধানের সোনালি আভা ছড়িয়েছে। যে দিকে চোখ যায় দিগন্ত জুড়েই সবুজ ধানক্ষেতে ছেয়ে আছে, যতদূর চোখ যায় সোনার রঙে রঙিন ধান আর ধান।

সাঘাটা উপজেলায় বোরো ধান কাটায় ব্যস্ত দিন পার করছে কৃষকরা। কর্মক্ষেত্রে সকলের ছুটি থাকলেও কৃষকদের কোনো ছুটি নেই, একটার পর একটা কৃষি কাজ লেগেই থাকে। আর সেই কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয় তাদের। ধানের বাম্পার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। কোথায়ও কৃষি শ্রমিক, কোথায়ও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এলাকায় এলাকায় গিয়ে ধান কাটা ও মাড়াই কাজে কৃষি কর্মকর্তাগণ পরামর্শ ও উৎসাহ দেয়ায় উপজেলার কৃষকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। 

সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৪ হাজার ১৮৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে স্থানীয় জাতের ৫৭ হেক্টর, হাইব্রিড ৬ হাজার ২৮৮ হেক্টর, উফসী ৭ হাজার ৮৪০ হেক্টর জমিতে ধান চাষ হয়।

 কৃষি কর্মকর্তারা জানান, এপ্রিলের ৭-৮ তারিখ থেকে উফসী ধান কাটা শুরু হয়েছে। আর আজ থেকে হাইব্রিড ধান কাটা শুরু হয়েছে।

কৃষকরা জানান, এ এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট রয়েছে। এতে অনেক কৃষক ধান কাটা, মাড়াই ও শুকাতে তাদের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছেলে মেয়েদেরকে যুক্ত করছেন।

সাঘাটা ইউনিয়ের বিলবস্তা গ্রামের কৃষক লিটন মিয়া জানান, গত কয়েক বছরের চেয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তিনি ৪ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ করেছেন। তিনি প্রতি বিঘায় ২৪ থেকে ২৫ মণ ধান পেয়েছেন।

বোনারপাড়া গ্রামের বাসিন্দা হিমেল আহমেদ সুমন বলেন, তিনি এ মৌসুমে বাম্পার ফলন পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে বোরোর বাম্পার ফলন আশা করছেন তিনি।

কচুয়াহাট গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, বোরো ধানের আবাদ ভালো হয়েছে। ভালো ফসল ঘরে তুলবেন এমনটা আশা করছেন তিনি। 

সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ খালেদ মাহমুদ জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।

সোনালি ধান যখন মাঠে পাকে, তখন সেটি শুধু কৃষকের ঘরে ফসল নয়, বরং একটি জনপদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে। আশা করি এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও সাঘাটায় বেশি অর্জিত হবে। আশা করি অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত বোরো সোনালি ধান কৃষক ঘরে তুলতে পারবে। এই উৎসব যেন কৃষকের ঘরে হাসি বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST