1. mizanurrahmanmim004@gmail.com : admin :
সোনামসজিদে অভিযান চালিয়ে ৮৫ টি ভারতীয় মোবাইল ও ট্রাকসহ আটক - banglarjoy71
February 13, 2026, 5:31 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

সোনামসজিদে অভিযান চালিয়ে ৮৫ টি ভারতীয় মোবাইল ও ট্রাকসহ আটক

  • Update Time : Saturday, June 3, 2023
  • 699 Time View

 

স্টাফ রিপোর্টার
সোহরাব আহামেদ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৮৫ টি ভারতীয় মোবাইল ফোন ১ বোতল ভারতীয় মদ, ৩টি ভারতীয় ট্রাক এবং ১৬২.৪২২ টন ভারতীয় পাথর আটক করেছে টাস্কফোর্স। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথরবাহী ট্রাকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল ফোন পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ কোম্পানি কমান্ডার সুবেদার মো. কেরামত আলী এবং সোনামসজিদ স্থলবন্দর ডেপুটি কাস্টমস কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কর্মকর্তা শ্রী তপন কান্তি, সহকারী কর্মকর্তা সহদেব সরকার, রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম ও সহকারী কর্মকর্তা এসএম সাঈমের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সোনামসজিদ স্থলবন্দরের ৪নং গেট এলাকায় ৩টি ভারতীয় ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৮৫টি ভারতীয় মোবাইল ফোন ১ বোতল ভারতীয় মদ, ৩টি ভারতীয় ট্রাক ও ১৬২.৪২২ টন ভারতীয় পাথর আটক করতে সক্ষম হয়।

রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও ভারতীয় পণ্য চোরাচালান দমনে বিজিবি কাস্টমস এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST