1. mizanurrahmanmim004@gmail.com : admin :
সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার - banglarjoy71
January 10, 2026, 11:20 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার

  • Update Time : Saturday, June 22, 2024
  • 133 Time View

 

মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে ২৪ ক্যারেটের ৭টি স্বর্নবারসহ হামিদুল হক নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী গ্রেপ্তার হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ হাজার ৮০০ ভারতীয় রুপী ও ১৮ হাজার ৪০০ বাংলাদেশী টাকাও জব্দ হয়। সে রাজশাহীর বোয়ালিয়া থানার কাজলা রানীনগর এলাকার মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল আইসিপি দিয়ে সোনা পাচারের সম্ভাবনার গোয়েন্দা তথ্য পেয়ে সতর্ক নজরদারি ও তল্লাশী কার্যক্রম বাড়ায় বিজিবি। এক পর্যায়ে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আইসিপিতে তল্লাশী করা হয়। তল্লাশীতে তার আন্ডারওয়্যারের বেল্টের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭টি সোনার বিস্কুট পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ সোনার গ্রেড ও ওজন জেলা জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করার পর জব্দ সোনা ও অর্থ জেলা ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক। উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগে গত ১০ জুন সোনমসজিদ আইসিপি দিয়ে ভারত যাবার সময় ৪টি সোনার বিস্কুটসহ আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST