1. mizanurrahmanmim004@gmail.com : admin :
আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে রেলপথ অবরোধ - banglarjoy71
March 11, 2026, 1:35 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে রেলপথ অবরোধ

  • Update Time : Wednesday, May 14, 2025
  • 201 Time View
চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে প্রায় ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৪ মে) সুশাসনের জন্য নাগরিক-সুজন এর ব্যানারে সকাল ৯.৩০ থেকে ১০.৫০ টা পর্যন্ত এই রেলপথ অবরোধ কর্মসূচী পালিত হয়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতি ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। এই ট্রেনগুলো রাজশাহী রেলস্টেশন থেকে যাত্রাপথ সম্প্রসারিত করে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত যাত্রাপথ বর্ধিতের দাবী দীর্ঘদিন যাবত জানিয়ে আসছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। এর ধারাবাহিকতায় বুধবার সকাল ৯.৩০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন জেলাবাসী। এই সময় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া মল্লিকা কমিউটার ট্রেনটি অবরোধ করে সুজনের নেতারা, স্থানীয় ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদরা বক্তব্য দেন। পরে সকাল ১০.৫০ এর দিকে দিকে অবরোধ কর্মসূচী শেষ করেন।
সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে আজকে শান্তিপূর্ণ রেলপথ অবরোধ কর্মসূচী পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছিলেন তা আমি ডাকযোগের মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রেরণ করে দিয়েছি। আজকে সুজনের ব্যানারে মল্লিকা কমিউটার ট্রেন ঘেরাও করেছিল তখনও আমি উদ্ধর্তন কতৃপক্ষের সাথে কথা বলেছি এবং বিষয়টি
উদ্ধর্তন কতৃপক্ষকে জানিয়েছি। এছাড়া মল্লিকা কমিউটার  ট্রেনটি সাধারণত ১০.১৫ মিনিটে ছাঁড়ে কিন্ত অবরোধের কারণে ৩৫ মিনিট লেটে ১০.৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এই রেলপথ অবরোধ কর্মসূচীতে আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কর্মাস এর সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জ কোর্টের আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০২নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খাঁনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST