1. mizanurrahmanmim004@gmail.com : admin :
ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতার মদ সেবনের ছবি ভাইরাল - banglarjoy71
March 11, 2026, 12:20 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতার মদ সেবনের ছবি ভাইরাল

  • Update Time : Sunday, June 22, 2025
  • 73 Time View

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহা. রুহুল আমিনের মদ সেবনের ছবি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি কক্ষে বসে থাকা অবস্থায় রয়েছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহা. রুহুল আমিন। সেখানে তার হাতে একটি বিদেশি মদের বোতল দেখা যাচ্ছে।

ইউপি চেয়ারম্যান মোহা. রুহুল আমিন মদের ছবিটি নিজের নয় বলে দাবি করলেও একই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্য ছবিটি চেয়ারম্যানের বলে জানিয়েছেন। ভাইরাল হওয়া ছবিটি দেখে বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন জানান, বোতল হাতে ছবিটি ইউপি চেয়ারম্যান মোহা. রুহুল আমিনের। তবে মদ সেবনের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বিনোদপুর ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ সদস্য বলেন, ভাইরাল হওয়া ছবিটি ইউপি চেয়ারম্যান মোহা. রুহুল আমিন স্যারের। চেয়ারম্যান মদ সেবন করেন জানিয়ে তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে কখনো তাকে মদ সেবন করতে দেখিনি। ছবিটি কোথাকার বা কোথায় মদ সেবন করেন তা জানেন না বলে মন্তব্য করেন তিনি।

এনিয়ে স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান মোহা. রুহল আমিনের বিরুদ্ধে মদ সেবনের অভিযোগ দীর্ঘদিনের। একজন ইউপি চেয়ারম্যান হয়েও মদ সেবনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতদিন আওয়ামী লীগের দাপটে সে এসব কুকর্ম করেছিল, এখনো তা অব্যাহত রয়েছে। এমনকি তার ইউনিয়ন পরিষদের আশেপাশে অনেকগুলো বিদেশি মদ ও ফেনসিডিলের বোতল পড়ে থাকতে দেখা গেছে। এনিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে।

তবে ভাইরাল হওয়া ছবিটি নিজের নয় বলে দাবি বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের সদস্য মোহা. রুহুল আমিন। মুঠোফোনে তিনি বলেন, আমার সম্মানহানি করতেই এই ছবিটি এডিট করে ছড়ানো হয়েছে। মদ সেবনের অভিযোগও অস্বীকার করেন তিনি।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST