মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, আলিনগর চেয়ারম্যান মাসুম, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান শহিদুল ইসলাম,রহনপুর চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া প্রমূখ।
মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper