1. mizanurrahmanmim004@gmail.com : admin :
গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্বোধন - banglarjoy71
March 13, 2026, 3:50 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্বোধন

  • Update Time : Tuesday, January 21, 2025
  • 168 Time View

 

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ধান চাষাবাদে বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কৃষকদের মাঝে যন্ত্রের ব্যবহার বাড়াতে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের উদ্যোগ নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার( ২১ জানুয়ারি) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন এর রাইহোগ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় এবছর ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, চলতি ইরি-বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন রাইহোগ্রাম মাঠে ৫০ একর জমিতে ৪৫০০ প্লাস্টিকের বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে মাটিতে জৈব সার সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে এই বীজ চারা রোপণের জন্য উপযোগী হয়ে ওঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রে‘তে চারা উৎপাদনে জমির পরিমাণও কম লাগে।

ট্রে‘তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে একই গভীরতায় সমানভাবে রোপন করা হয়। একসঙ্গে চারা রোপণ করায় ধান একসঙ্গে পাকবে এবং একসঙ্গে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা। প্রচলিত পদ্ধতিতে চারা রোপণের পর ফসল ঘরে তুলতে ১৪৫ থেকে ১৬০ দিন সময় লাগলেও সমলয় পদ্ধতিতে এর থেকে সময় কম লাগবে

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডাঃপলাশ সরকার বলেন সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ ও ধান কাটা মাড়াই সবকিছু করা হবে যান্ত্রিক পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার দুইটি উপজেলায় গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সমলয় পদ্ধতিতে ১০০ একর জমিতে চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে চাষাবাদ করার কারণে কৃষকের অর্থ ও সময় সাশ্রয় হবে। একটি মাঠে যখন বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করা হবে। কেউ আগে কেউ পরে রোপণ করবে তখন পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না। তাই একই সময় একটা প্লটে একই জাতের ধান চাষাবাদ করা হলে তখন পরিচর্যা করা সহজ হবে এবং ধান কাটার সময় সুবিধা হবে। কৃষিতে যান্ত্রিকরণ হওয়ার কারণে শ্রমিক সংকট নিরসন ও ফসলের ভালো ফলন সহ বিভিন্ন সুবিধা পাবে কৃষকেরা। তাই এই অঞ্চলের কৃষকদের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দেন।

রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনে ধান রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডাঃপলাশ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, রইসুদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST