চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই ক্লিনিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুই দিনের দুই ক্লিনিকে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় শনিবার ক্লিনিক দুটিতে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ ও মেডিকেল অফিসার মাহমুদুল হাসান। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারায় আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও বিভিন্ন ধারায় জমজম নার্সিং হোমকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। তবে জমজম নার্সিং হোম কতৃর্পক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেয়া হয়।প্রসঙ্গত: উপজেলা সদর রহনপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়ায় অবস্থিত আল মদিনা ক্লিনিকে গত ১৯ মার্চ ও খোয়ার মোড় এলাকায় অবস্থিত জমজম নার্সিং হোমে গত ২১ মার্চ সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুইজন প্রসূতি মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper