মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের অনিবন্ধিত এনজিও মধুমতি থেকে টাকা ফেরতের দাবীতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মানববন্ধন ও অবস্থান কমসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৯ মাচ)সকালে উপজেলা পরিষদ ও সমাজসেবা কাযালয়ের সামনে এ কমসূচি পালিত হয়।
ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে ঘন্টাব্যাপি চলা এ কমসূচিতে ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।এ সময় অনেকের হাতে মধু মতি এনজিও ও এর পরিচালক মাসুদ রানা এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমানতের টাকা ফেরতের দাবী সম্বলিত প্লাকাড লক্ষ্য করা গেছে।
এ সময় অংশগ্রহণ কারীরা গ্রাহকের টাকা ফেরত না দিয়ে হয়রানীর শিকারের প্রতিবাদে মধুমতি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অনেক কষ্টে অজিত আমানতের টাকা ফেরতের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
শেষে ভুক্তভোগীদের পক্ষ থেকে উপজেলা নিবাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper