1. mizanurrahmanmim004@gmail.com : admin :
পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ : - banglarjoy71
March 13, 2026, 3:58 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ :

  • Update Time : Tuesday, January 16, 2024
  • 295 Time View

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ইং ১৬/০১/২০২৪ খ্রী: দুপুর ০২:৩০ ঘটিকায় “পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী জনাব নাজিফা আলী প্রমি এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম মহোদয়।

প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলকে চলমান শৈত্যপ্রবাহে সতর্কভাবে চলাফেরা করতে বলেন এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশ পুলিশের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া চান ।

পুনাক সভানেত্রী জনাব নাজিফা আলী প্রমি মহোদয় তাঁর বক্তব্যে বলেন “আমরা আছি তোমাদের পাশে” এই স্লোগানে “পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে । চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস), জনাব মোসা: নাজমুন নাহার সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST