ফরিদপুর জেলা প্রতিনিধি
পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জানা যায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রামের মো. বাচ্চু কাজী (৩০) ও একই গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে কটন মিয়া (৪৬)কে গত ১৪ই মার্চ বিকাল চারটায় ফরিদপুর ডিসি অফিসে সামনের স্টেশন রোড থেকে ও একই দিন বিকেল ৫-৪০ মিনিটের সময় ঢাকার শ্যামপুরের ফরিদাবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে আলমগীর হোসেন ওরফে কটন মিয়াকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছে থেকে ২ লাখ টাকা জব্দ করা হয়।
জানা যায়, ভাঙ্গার বালিয়াচড়া এলাকার এক যুবককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ওই দুই প্রতারক বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। গ্রেফতারের পর জিজ্ঞেসাবাদে তারা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
এ সংক্রান্তে স্থানীয় ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper