1. mizanurrahmanmim004@gmail.com : admin :
বদলগাছীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - banglarjoy71
March 13, 2026, 4:57 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

বদলগাছীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : Saturday, November 11, 2023
  • 344 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের,গৌরব,ঐতিহ্য,সংগ্রাম,ও সাফল্যের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা যুবলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বদলগাছী উপজেলা যুবলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উদযাপন হয় । দিনের কর্মসূচীতে কেক কাটা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও ডাকবাংলো মোড় হতে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরাস্তার মোড়ে আলোচনা সভার মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শেষ হয়। র‌্যালি শেষে বদলগাছী চৌরাস্তায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা গেছে, আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস-
চেয়্যারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু ও সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের
সাধারণ সম্পাদক মোঃ জনি আলম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবলীগ নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, ৪৮,নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য জননেতা মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর।

অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ এফ, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল,সদস্য মোঃ মাহবুব আলম জামিল,জেলা পরিষদের সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাহেলা চৌধুরী টপি,উপজেলা যুবলীগের সিনিনয় সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুসাইন খালেদ অরেঞ্জ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রেজওয়ানুল করিম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু আহমেদ শ্যামল, বদলগাছী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মোঃ নাসিরুদ্দিন দর্পন, সাবেক ছাত্রনেতা শ্রীঃ উজ্জ্বল কুমার মন্ডল, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন টগর, মিঠাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও বদলগাছী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল আল হাসান তিতুর বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST