মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলায় নয়ালাভাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আবুল হাসান কে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৫ টায় শিবগঞ্জ উপজেলা ডাকবাংলা থেকে মিছিলটি বের হয়ে শিবগঞ্জ বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো তৌহিদুল ইসলাম টিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল গনি জোহা, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সমিউর ইসলাম বাবু ও সাধারণ সম্পাদ মো আব্দুল্লাহিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো আলীরাজ ও সাধারণ সম্পাদক মো রকি ইসলাম ডলার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে লয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবুল হাসান কে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয়। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মিজানুর রহমান | ইমেল: Mizanurrahmanmim004@gmail.com প্রধান কার্যালয়:- শিবগঞ্জ বাজার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মোবাইল:- +880 1715-367004।
Epaper