1. mizanurrahmanmim004@gmail.com : admin :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত - banglarjoy71
March 11, 2026, 1:38 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

  • Update Time : Friday, June 6, 2025
  • 155 Time View

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,(নওগাঁ)

জেলার পত্নীতলা উপজেলার কলনিপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে ৮টার সময় জামাত শুরু হয় এবং ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। এই জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভ্যানে, সাইকেল ও মোটরসাইকেলে আসেন অংশগ্রহণের জন্য। পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকেও মুসল্লিরা ভিড় জমিয়েছেন।

জামাতে পুরুষদের সঙ্গে নারীরাও নামাজ আদায়ে অংশ নেন, যা স্থানীয় সামাজিক বন্ধুত্ব ও ঐক্যের পরিচয় বহন করে। নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি সম্পন্ন হয়।

 

স্থানীয় আয়োজক কমিটির সভাপতি জানান, গত ১০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত পড়ানো এবং ঈদ উদযাপন করছেন। তিনি বলেন, “আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে ঈদ উদযাপন করি, এভাবেই ধর্মীয় ঐতিহ্য রক্ষা পাচ্ছে।”

পত্নীতলার বাসিন্দারা জানান, সৌদি আরবের রীতি অনুসরণ করে ঈদ উদযাপন করা তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি এবং ঐক্য আরও শক্তিশালী করেছে। তারা আশা করেন এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST