1. mizanurrahmanmim004@gmail.com : admin :
- banglarjoy71
December 11, 2025, 9:11 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

  • Update Time : Tuesday, May 21, 2024
  • 153 Time View

শিবগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ আজ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিরতি ছাড়াই ভোগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহণের জন্য ১৬৬ জন প্রিজাইডিং অফিসার,
১ হাজার ২৮৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার,
২ হাজার ৫৭৬ জন পোলিং অফিসারসহ ৪ হাজার ৩০ জন ভোটগ্রহণ অফিসারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সোমবার নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয় এবং আজ মঙ্গলবার সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি আরো জানান, আজ পাঁকা ইউনিয়নের পাঁচটি দূরবর্তী কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। বাকি সবগুলোয় আগামীকাল (আজ) পাঠানো হবে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোটগ্রহণ চলাকালে র‌্যাবের ৪০ সদস্য,
বিজিবির তিন প্লাটুন (এক প্লাটুন সংরক্ষিত)
, পুলিশের ৮৫০ সদস্য ও
২ হাজার ২০০ আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। বেসামরিক প্রশাসন ও নির্বাচন কমিশনের সহায়তায় স্ট্রাইকিং ফোর্স থাকবে।
এছাড়া ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ১৬৬টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২১ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৮১ জন।
শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কে হবেন চেয়ারম্যান, আর কে হবেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সেটাই দেখার অপেক্ষায় শিবগঞ্জ বাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST