1. mizanurrahmanmim004@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ চাঞ্চল্যকর জেম হত্যা, মামলার ৫ আসামি গ্রেফতার - banglarjoy71
March 12, 2026, 10:28 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘banglarjoy71.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘banglarjoy71.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘banglarjoy71.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জুলাই সনদের স্বাক্ষর ও ৩১ দফার লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে গোমস্তাপুরে বিএনপির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সব বিবেচনাতেই  এগিয়ে বিএনপি দলীয় মনোনয়ন  প্রত্যাশী আসাদুল্লাহ আহমদ ভোলাহাটে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নেন ড.এস. এ. অপু বিজিবির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা : অধিনায়ক ৫৯ বিজিবি গোমস্তাপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত  গাইবান্ধা-৫ আসনে হাতপাখার প্রার্থী আলহাজ্ব এ্যাড. আজিজুল ইসলামের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা। গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের পক্ষে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ চাঞ্চল্যকর জেম হত্যা, মামলার ৫ আসামি গ্রেফতার

  • Update Time : Wednesday, April 26, 2023
  • 526 Time View

 

মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আসামিদের দেওয়া তথ্য মতে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকা থেকে হত্যায় ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর কাজিপাড়ার মৃত এ চাঁনের ছেলে মো. মিলন ওরফে বেলাল ইসলাম (৩৫), হুজরাপুর রেলবাজারের মৃত বিশু লাল চৌধুরির ছেলে নিতাই চৌধুরি (৪৫), একই এলাকার আবদুল লতিফের ছেলে মো. সাজু ইসলাম (২৮), বড় ইন্দারা (ইসলামপুর) এলাকার মৃত আবদুল ওদুদের ছেলে নূর আলম (৩২) ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে মো. রানা ওরফে ছোট রানা (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নেতা জেম হত্যা: পৌর মেয়রসহ ৪৮ জনের নামে মামলা
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খাইরুল আলম জেম হত্যার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যান। রোববার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এই মামলার এজাহারভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এর আগে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি রিমান্ডে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে এই হত্যা মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20122 Breaking News
Design & Developed By BD IT HOST